M.A.A. NAFISH PEEZON. Blogger দ্বারা পরিচালিত.
ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Download করে ফেলুন সম্পূর্ণ ওয়েব সাইট !!!!

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল । এটা আমার প্রথম টিউন । আজকের টিউন টা করব ২ টা সফট নিয়ে । এই দুইটা সফট অনেক নাদুস-নুদুস টাইপ তবুও অনেক শক্তিশালী । আমরা সবাই নেট ব্যবহার করি কিন্তু নেট এর গতি অনেকের ই গাধার গতির মত । তাই বেশির ভাগ সময় ই একটা পেজ লোড হতে অনেক সময় লাগে । তাছাড়া অনেকেই অনলাইনে Tips-tricks পরেন যে সাইট গুলো তেমন আপডেট করা হয় না কিন্তু পেজ অনেক । তাই শুধু শুধু বিভিন্ন পেজ একদিনে দেখা অনেক ঝামেলার ব্যাপার । তখন হয়ত অনেকেই আমার মত ভাবতে পারেন ” আহারে যদি সাইট টা পিসি তে সেভ করে রাখতে পারতাম !!!!” অনেক খুঁজাখুঁজি করার পর অনেক সফট পেলাম যেগুলো একটি সাইট কে সম্পূর্ণ সেভ করে রাখে পিসির হার্ড ড্রাইভ এ । কিন্তু বেশীর ভাগ সফট ই টাকা খরচ করে কিনতে হয় । কিন্ত আজকের দুইটি সফট এর ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে । এমন কি আপনি সম্পূর্ণ ব্লগ ও সেভ করে রাখতে পারবেন। আসুন দেখি সফট দুটি কি কি ।
১।HTTrack (3.4 mb)
সফট টি ডাউনলোড করে ইনস্টল করার পর Launch করে নিচের মত Interface পাবেন । এটি একটি freeware । এখানে Next এ ক্লিক করুন ।

তারপর নিচের উইন্ডো আসলে আপনার ইচ্ছা মত Project Name আর Project Catagory দিন তারপর Next এ ক্লিক করুন ।

এবারে নিচের উইন্ডো আসলে Add URL… এ ক্লিক করলে Insert URL বক্স এ আপনার কাঙ্ক্ষিত URL দিয়ে ওকে করে দিন ।

ব্যাস আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে ডিফল্ট ফোল্ডার এ আপনি চাইলে আপনার পছন্দের ফোল্ডার এও সেভ করতে পারবেন ।

২।Teleport Pro 1.62
এটি একটি অফিসিয়াল সফট মানে টাকা খরচ করে কিনতে হয় । কিন্তু আমার ভাগ্য ভাল ফ্রিতে পেয়ে গেছি । ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করলে নিচের মত interface আসবে

এখানে Project এ ক্লিক করে New Starting Address এ ক্লিক করতে হবে।

তারপর Starting Address Propertise এ URL আর Title দিয়ে ওকে করুন।

তারপর কোথায় সেভ করবেন দেখিয়ে দিয়ে Save এ ক্লিক করুন ।

একটা সমস্যা বেশির ভাগ সময় ই আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে বেশির ভাগ সময় ই সাইট রেগুলার আপডেট হয় তখন কি করা যায় কিভাবে সাইট টা আপডেট করবে । এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন ।
১ ।HTTrack -
নেক্সট নেক্সট ক্লিক করার পর যখন নিচের উইন্ডোটি আসবে সেখানে নিচের ছবির মত অংশের ড্রপ ডাউন মেনু থেকে Update existing download সিলেক্ট করে Add-URL এ ক্লিক করে লিঙ্ক দিয়ে দিন ।

২। Teleport
সফট টি ওপেন করার পর বামদিকে সেভ করা সাইট দেখা যাবে সেখানে যেটি Update কবেন তাতে রাইট ক্লিক করে Update now এ ক্লিক করেন । ব্যাস কাজ শেষ ।

আশা করি টিউনটা আপনাদের কাজে আসবে। পড়ার জন্য ধন্যবাদ । আর আমার জন্য দোয়া করবেন ।  :D

ওয়েব সাইটের ব্যানার তৈরি করুন খুব সহজে

আসসালামু আলাইকুম, বন্ধুগণ সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আপনারা যারা ওয়েব ডিজাইন করেন তাদের ওয়েব ডিজাইন করার জন্য ব্যানার তৈরি করতে হয়। যা কিনা একটু সময় সাধ্য ব্যাপার আবার যারা ভাল ফটোশপের কাজ যানেন না তাদের জন্য আরোও কঠিন একটি কাজ  তাই আপানাদের সুবিধার জন্য একটি ব্যানার তৈরির সফটওয়ার নিয়ে এলাম । যার মাধ্যমে আপনি সহজেই আপনার মনের মত ব্যানার ডিজাইন করতে পারবেন। সফট্ওয়ারটির নাম  banner maker pro. খুবই চমৎকার সফট্ওয়ার।  সফট্ওয়ারটি তুলনামূলক ছোট সাইজের। ফাইলটির সাইজ মাত্র ৮.৬৪ মেগাবাইট।


তাহলে আর দেরি কেন এখনি নিয়ে নিন এবং ইচ্ছামত ব্যানার তৈরি করুন।
ডাউনলোড করুন ইচ্ছামত “ এখান থেকে

আপনার ব্লগসাইটে “Save Page as PDF” বাটন যুক্ত করুন





অনলাইনে যে কোন ওয়েব পেজকে বা ব্লগলেখাকে PDF ফাইল আকারে সেভ করা খুব সহজ ও ফ্রি একটি সার্ভিস।আপনার ওয়েবসাইটের বা ব্লগের ভিজিটরদের জন্য আপনি আপনার সাইটে “Save Page as PDF” এই বাটনটি যুক্ত করতে পারেন।এতে করে আপনার ওয়েবসাইটের অনেক গুরুত্বপুর্ন তথ্য আপনার ভিজিটররা খুব সহজে PDF ফাইল আকারে সেভ করতে পারবে।আর এই বাটনটি যুক্ত করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।প্রথমে যে কাজ করতে হবে তা হল আপনাকে এখানে ক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে তা পূরন করে Web2PDF সাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।রেজিস্ট্রশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগইন করে আপনার প্রয়োজনীয় আকারে পছন্দ মত মাপ দিয়ে আপনার ওয়েবপেজের বা ব্লগের জন্য বাটন তৈরী করে নিতে হবে।যখন আপনার বাটনের জন্য প্রয়োজনীয় মাপ দেয়া হয়ে যাবে তখন আপনি “Generate the JavaScripts” বাটনে ক্লিক করুন।এর পর আপনার তৈরি ওয়েবসাইটে বা ব্লগে যুক্ত করার জন্য “Save Page as PDF” বাটনের কোড পেয়ে যাবেন।


এরপর আপনার যে কাজটি করতে হবে মানে যেভাবে বাটন আপনার ব্লগে যুক্ত করতে হবে তা বলছি।আপনি এটি গ্যাজেট আকারে দেয়ার চেয়ে পেজের কর্নারে বাটনটি দেয়া অনেক ভালো।আর এ জন্য আপনার ব্লগে লগইন করে প্রথমে লেআউট পেজে যান,তারপর HTML সম্পাদন নির্বাচন করুন,এরপর “উইজিট টেম্পলেটগুলি বিস্তৃত করুন লেখাটিতে টিক চিহ্ন দিন মানে সিলেক্ট করুন।তারপর HTML কোড গুলো থেকে নিচের এই কোডটি বের করুন
এর ঠিক নিচেই আপনি আপনার জেনারেট করা জাভাস্ক্রিপ্ট গুলো পেস্ট করে দিন।তারপর টেম্পলেট সেভ ক্লিক করুন।তাহলেই আপনার সাইটে “Save Page as PDF” বাটন যুক্ত হবে।সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্লগের HTML এর অংশে অংশটি খোজার সময় যদি মজিলা ফায়ার ফক্স এর Edit মেনুর Find অপশনটি ব্যবহার করেন।এতে আপনার লেখা পেতে সুবিধা হবে।
সম্পুর্ন প্রক্রিয়াটি আরেকবার-
Generate the JavaScripts>Copy All Code>Go To Blogger and Login Your Page>Layout>Edit HTML>Click Expand Widget Template check box at the top right corner of your template code area>Find this Line “<data:
post.body/></p>” >after that line, paste the code which you have generated at the Web2Pdf
ওয়েবসাইটের ক্ষেত্রে HTML পেজে একই ভাবে <data:
post.body/></p> এর নিচে কোড গুলো পেস্ট করে দিলেই হবে।

ওয়েবডেভলপারদের জন্য অতি দরকারি দুটি মোবাইল সফটওয়্যার

কেমন আছেন সবাই । আশা করি ভালই আছেন ।
আজকে আমি আপনাদেরকে এমন ২ টি মোবাইল সফটওয়্যার সম্পর্কে জানাব যেগুলো ওয়েব ডেভেলপারদের জন্ন্য অতি দরকারি।
যেমন ধরুন আপনি এখন মো্বাইল এ আপনার ওয়েবসাইট টি ভিসিট করছেন, ভিসিট করতে গিয়ে সাইট এ কোন প্রব্লেম দেখলেন যেমন কোন ফাইলে প্রব্লেম দেখলেন । অথবা আপনাকে এখনি একটি ফাইল আপলো্ড করতে হবে, অথচ হাতের মোবাইল টা ছাড়া আর কোন পথ দেখছেন না।তখন আপনাকে এই সফটওয়্যার গুলো সাহায্য করবে ।
এতক্ষনে হয়ত অনেকেই বুঝে গেছেন যে আমি এফটিপি সফটওয়্যার এর কথা বলছি।হে আমি এফটিপি সফটওয়্যার কথা বলছি।যেহেতু আমাদের অতি পরিচিত সিপ্যানেল এ মোবাইল দিয়ে তেমন বড় ফাইল আপলো্ড করা যায় না তাই এই সফটওয়্যার গুলো কাজ করবে তাতে সন্দেহ নেই । আর যাদের পিসি নেই তাদের জন্ন্য বহু উপকারি এই সফটওয়্যারগুলো।কোন টিঊটরিয়াল দেওয়ার দরকার আছে বলে মনে হয় না কারন যাদের ওয়েবসাইট আছে তারা যানেন কিভাবে এফটিপি কনফিগার করতে হয় । নিচে শুধু স্ক্রিনশটসহ সফটওয়্যার এর ডাওনলো্ড এর লিঙ্ক দিলাম।
SicFtp[for symbian]
Sic ftp সফটওয়্যারটি সিম্বিয়ান অপারেটিং সিষ্টেম এর জন্য । ব্যাবহার খুব সহজ ।
ফাইল আপলোড,এডিট,কপি,পেস্ট,নতুন ডিরেক্টরি তৈরি মোটামোটি সব কাজ ই করা যায়।

Tune by Gmshovo
Download Link
MobyXplorer[for java]
এটি জাভা অপারেটিং সিষ্টেম এর জন্য । সিম্বিয়ান অপারেটিং সিষ্টেম এ ও চলে। Sic ftp সফটওয়্যারটি থেকে এটিকে অনেক অ্যাডভান্স মনে হয়েছে আমার কাছে।
ফাইল আপলোড,এডিট,কপি,পেস্ট,নতুন ডিরেক্টরি তৈরি,ফাইল এনক্রিপ্ট করা প্রায় সব ধরনের কাজ ই করা যায়।


Download Link
ভাল লাগলে কম্মেন্ট করবেন ।

ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া :)

অনেক সময় বিভিন্ন কারনে ব্লগের নাম পরিবর্তন করতে হয় বা অন্য কোন ব্লগ চালু করতে হয়, তখন আপনার পুরনো ব্লগটি মুছে দিলে ব্লগটির পাঠকরা আপনার ব্লগ আর খুজে পায় না এবং পাঠক গুলোকে হারাতে হবে। আপনি চাইলে আপনার পুরনো ব্লগ থেকে পাঠকদের সয়ংক্রিয় আপনার নতুন ব্লগে বা সাইটে নিয়ে যেতে পারেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।
undefined
undefinedফায়ারফক্সের সার্চ বার
শব্দটি খুজে পেলে শব্দটির নিচে নিচের কোডটি দিন এবং কোডটির “www.example.com” এর জায়গাতে আপনার নতুন সাইটের ঠিকানা দিন।
<meta content=’0;url=http://www.example.com’ http-equiv=’refresh’/>
কোডটি দেয়ার পর কোড গুলো দেখতে নিচে মত হবে।
undefined
তারপর SAVE TEMPLATE এ ক্লিক করুন।উদাহরন হিসেবে নিচের সাইটে ক্লিক করে দেখতে পারেন।
usefultricksforwindows.blogspot.com

আপনার সাইটে বাংলা রেডিও যুক্ত করুন এবং মেতে উঠুন বাংলা গানের সুরে

Bangla Radio 24
Bangla Radio 24
প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই বাংলা রেডিও ২৪ শোনার জন্য ।
আপনি যদি আপনার নিজের সাইট থেকে থেকে বাংলা রেডিও ২৪ শুনতে চান, তাহলে আপনি খুব সহজেই আপনার সাইটে বাংলা রেডিও ২৪ যুক্ত করতে পারবেন । আপনার সাইটে বাংলা রেডিও ২৪ যুক্ত করার জন্য নিচের কোড আপনার সাইটে বসিয়ে দিন এবং উপভোগ করুন বাংলা গান ।
কোড : ৩০০x২৪৫ পিক্সেল
<iframe src="http://www.banglaradio24.com/widget/index.php" allowtransparency="true" frameborder="0" height="245" width="300" scrolling="no"></iframe>
এই কোড যুক্ত করলে আপনার সাইটে ৩০০x২৪৫ পিক্সেল এর বাংলা রেডিও ২৪ যুক্ত হবে ।
কোড : ২০০x২১০ পিক্সেল
<iframe src="http://www.banglaradio24.com/widget/index-200.php" allowtransparency="true" frameborder="0" height="210" width="200" scrolling="no"></iframe>
এই কোড যুক্ত করলে আপনার সাইটে ২০০x২১০ পিক্সেল এর বাংলা রেডিও ২৪ যুক্ত হবে ।
সকলকে ধন্যবাদ ।

ব্লক করা সাইট দেখার উপায়

বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে কিছু ওয়েবসাইট ব্লক থাকতেই পারে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়াও নানা কারণে কিছু ওয়েবসাইট সময়মতো দেখা নাও যেতে পারে। কিন্তু প্রয়োজনীয় মুহুর্তে সেই ওয়েবসাইটটিতে যদি যেতেই হয় তাহলে কি করবেন?

আসুন ব্লক সাইট দেখার কয়েকটি পদ্ধতি জেনে নিই-

পদ্ধতি-১। এখান থেকে আল্ট্রা সার্ফ লেটেস্ট ভার্সন (৯.৯৬) ডাউনলোড করে নিন। সফটওয়ারটি এখানেও পেতে পারেন। সাইজ মাত্র ৪৪২ কিলোবাইট।
এরপর এক্সট্রাক্ট করে রান করুন। ব্যস, ব্যানড ওয়েবসাইটের ঠিকানা দিয়ে ব্রাউজ করুন নির্বিঘ্নে। আমি সাধারণত এই পদ্ধতি ব্যবহার করি।
পদ্ধতি-২। আপনার ব্রাউজারটি মোজিলা ফায়ারফক্স হলে ভালো হয়। এখান থেকে ফ্রী Tor সফটওয়্যারটি  ডাউনলোড করে ইন্সটল করুন আর ফায়ারফক্সে এর এড অনটি ইনষ্টল হতে দিন। এর পর ফায়ারফক্স রিস্টার্ট করলে নিচে ডান সাইডে দেখবেন Tor Disabled লেখা আছে। সেখানে ক্লিক করলেই Tor Enabled হয়ে যাবে।
এবার নির্বিঘ্নে প্রয়োজনীয় ব্লক সাইটে ঢুকুন।
যতবারই Tor Disabled থেকে Tor Enabled করবেন তখনই আপনার আইপি এড্রেস চেঞ্জ হবে। ফলে আপনি রেস্ট্রকটেড (ফ্রি) হোষ্টিং সাইট যেমন রেপিডশেয়ার থেকে প্রিমিয়াম একাউন্ট ছাড়া ওয়েট না করেই ফাইল নামাতে পারবেন।
পদ্ধতি-৩। এখানে কোন সফটওয়্যার ডাউনলোড কিংবা ইনস্টল করার প্রয়োজন নেই। এই ওয়েবসাইটে গিয়ে যেখানে Enter a URL below to browse the internet securely লেখা আছে তার নিচের বক্সে আপনার কাঙ্খিত ওয়েবসাইটের ঠিকানা লিখে Begin Browsing এ ক্লিক করুন।  আশা করি, কোন সমস্যা ছাড়াই ব্রাউজ করতে পারবেন।
পদ্ধতি-৪। এখানেও কোন সফটওয়্যারের প্রয়োজন নেই। এই ওয়েবসাইটে গিয়ে Enter URL লেখা বক্সে কাঙ্খিত ওয়েবসাইটের ঠিকানা লিখে Go বাটনে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে কাঙ্খিত পাতায়।
এরপরও যদি কোন কারণে সমস্যার সমাধান না হয় তাহলে গুগল, ইয়াহু কিংবা বিং এ গিয়ে আপনার সমস্যার কথা লিখে সার্চ দিন। পরামর্শ পেয়ে যাবেন।

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে আমি এলেক্সা র‍্যাঙ্কিং এর উপরে ভিক্তি করে ৩০টি বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। পরিচয় করিয়ে দিবো বললে ভুল হবে। এই 20টি বাংলা ওয়েব সাইট বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে এগিয়ে আছে, সকলের পছন্দের ওয়েব সাইট। এলেক্সা পৃথিবীর সকল ওয়েব সাইটের র‍্যাঙ্কিং নিয়ে কাজ করে থাকে। জনপ্রিয় সাইট মানেই এই ওয়েব সাইট গুলোতে ভিসিটর এর উপচে পরা ভীর জমে থাকে। ভিসিটর যত বেশি এলক্সা র‍্যাঙ্কিং এর সেই সাইট তত বেশি জনপ্রিয়। চলুন দেখি তাহলে বাংলাদেশের সর্বসেরা ২০টি ওয়েব সাইট। এখানে বাংলাদেশের সকল প্রকার বাংলা ওয়েব সাইট গুলো তুলে ধরা হয়েছে। এখন প্রতিদিন বাংলাতে অনেক অনেক সাইট তৈরি হচ্ছে। সেই সকল হাজার হাজার সাইটের মাঝে এখানের ২০টি সাইট সব থেকে এগিয়ে আছে পুরো বাংলাদেশের মাঝে।
১।

prothom-alo.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১ নং এ। দৈনিক পত্রিকার এর ওয়েব সাইট এর ওয়ার্ড র‍্যাঙ্ক হল  globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 2,728
২।

somewhereinblog.net

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ১নং বাংলা ব্লগ। অসাধারণ একটি বাংলা ব্লগ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্লগিং করতে আসে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 3,865
৩।

bdjobs.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। চাকরি খুঁজে পাবার এক অসাধারণ ওয়েব সাইট এটি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 6,188
৪।

dsebd.org

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। Dhaka Stock Exchange (DSE) – এর উপরে ভিক্তি করে এই সাইটের শুরু। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 4,697
৫।

techtunes.com.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৫ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি আছে ২নং বাংলা ব্লগ। প্রযুক্তি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ এটি। এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 5,824 বাংলাদেশের সর্ব প্রথম টেকনোলজি ব্লগ এটি। [আমার জানা মতে] এই সাইট টি গত ৫ বছর যাবত বাংলাদেশের রাজত্য করছে নিজেদের য্যগতা দিয়ে। আমরা আশাবাদী এভাবেই টেকটিউন্স আমাদের সাথে থাকবে ও আমাদের কে আরো সুযোগ করে দিবে নিজেদের প্রতিভা তুলে ধরতে।
৬।

bdnews24.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৬ নং এ। দেশের সমস্ত প্রকার কহবরা খবর পাবেন এখানে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 4,730
৭।

cellbazaar.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৭ নং এ আছে। ক্রয় বিক্রয় করার এক অসাধারণ নাম সেল বাজার। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 13,033
৮।

clickbd.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৮ নং এ আছে। ক্রয় বিক্রয় অ বিজ্ঞাপন এর এক অসাধারণ নাম ক্লিক বিডি। ই কমার্সের এক চমৎকার উদাহরণ এই সাইট টি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 11,498
৯।

banglalionwimax.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৯ নং এ আছে। দেশের অ্যাই ম্যাক্স এর সমাধান দিচ্ছে এই কোম্পানি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,672
১০।

educationboardresults.gov.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১০ নং এ আছে। এটি বাংলাদেশ সরকারি একটি সাইট। এই সাইটে আমাদের দেশের সকল প্রকার শিক্ষা ব্যাবস্থার খজ খুবর নেয়া যায়। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 44,248
১১।

amaderforum.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১১ নং এ আছে। আর বাংলাদেশের বাংলা ফোরামের মাঝে এটি ১নং ফোরাম। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 2,380
১২।

banglanews24.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১২ নং এ আছে। বাংলা সর্বশেষ সংবাদ গুলো এখানে পেতে পারেন আপনারা। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 15,571
১৩।

qubee.com.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ আছে। দেশের ওঁই ফাই ইন্টারনেট এর সুবিধা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। বিস্তারিত জানতে সাইট ভিসিট করুন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,551
১৪।

bigganprojukti.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ আছে। আর বাংলা ব্লগ এর মাঝে এটি ৩নং ব্লগ। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ এটি। গত ৪ বছর যাবত এই ব্লগ টি সকলের সেবায় নিয়জিত আছে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 29,074
১৫।

projanmo.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ। এটি একটি ফোরাম। অনেক বছর যাবত এই সাইট টি সবার জন্য কাজ করে যাচ্ছে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 31,415
১৬।

amardeshonline.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৬ নং এ। এটি আমার দেশ দৈনিক পত্রিকার একটি অনলাইন ভার্শন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,987
১৭।

prothom-alojobs.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৭ নং এ। প্রথম আলো পত্রিকার আরেকটি উদ্দগ এটি। চাকরি পাবার যে কনো খজ খবর পাবেন এখানে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 31,864
১৮।

amarnatok.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৮ নং এ। যে কনো ধরনের বাংলা নাটক আপনারা এখানে পাবেন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 25,998
১৯।

prothom-aloblog.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৯ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি ৪নং বাংলা ব্লগ। এক অসাধারণ বাংলা ব্লগ এর নাম এটি। অনেক বছর যাবত এই সুস্থ ধারার ব্লগ টি চলছে। চমৎকার পরিবেশ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 33,648
২০।

tunerpage.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২০ নং এ। বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ৫নং ব্লগ। অবিশ্বাস হলেও সত্যি এই ব্লগ এর জন্ম মাত্র ৫মাস আগে। এই ৫মাসে এই ব্লগটি তাদের অসাধারণ প্রতিভা দেখিয়ে এখন অনেক সামনে চলে এসেছে। মজার ব্যপার হল এই ব্লগটির এতটাই নতুন যে এখনো অনেকেই নাম ই জানে না।তবুও এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসেন। প্রযুক্তি বিষয়ক এই ব্লগে যে কেউ লিখা লিখি করতে পারে। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 55,192
——————————————————————————————————————————–
এখানের র‍্যাকিং গুলো প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে। এবং আমার ভুল অ হতে পারে। হয়ত কনো সাইট বাদ পরে গেছে। নিজ গুনে ক্ষমা করে দিবেন আসা করছি। আমি নিজেও একজন নতুন মানুষ। প্লিজ কেউ কিছু মনে করবেন না ভুল হয়ে থাকলে। আমি ক্ষমা চেয়ে নিলাম।  বাংলা ভাষায় আরো অনেক অনেক অনেক অনেক অনেক নতুন নতুন ওয়েব সাইট শুরু হক সেই শুভ কামনায় বিদায়। সালাম সবাইকে। সবাই ভালো থাকুন।

ওয়েব পেইজে সিম্পল ফোল্ডেবল সেকশন যোগ করা (জাভাস্ক্রিপ্ট)

আপনি আপনার ওয়েবপেইজে আপনি কিছু সেকশন যোগ করতে চাচ্ছেন যেগুলো মাউস-ক্লিক করে ভাঁজ করে রাখা যাবে বা প্রয়োজনমত খুলে রাখা যাবে। এরকম কিছুই আজকে দেখাবো আমার এই টিউটোরিয়ালে। আপনাদের বোঝার স্বার্থে আউটপুটের কিছু স্ক্রীণশট দিচ্ছি:

সব সেকশন কলাপস্‌ড:
ছবি

প্রথম সেকশনটি এক্সপান্ডেড:
ছবি

প্রথম ও দ্বিতীয় সেকশনগুলো এক্সপান্ডেড:
ছবি

তৃতীয় সেকশনটি এক্সপান্ডেড:
ছবি

আসুন শুরু করি। একটি নতুন এইচটিএমএল ফাইল নেই:

<html>
<head>

</head>

<body>

</body>
</html>


head ট্যাগের মাঝখানে আমাদের সেকশনগুলোর collapsed ও expanded অবস্থার জন্য স্টাইল ডিফাইন করি:

<html>
<head>
<style type = "text/css">
.title_at_collapsed
{
color: #0000FF;
font-weight: bold;
background-color: #999944;
cursor: pointer;
}


.title_at_expanded
{
color: #000000;
font-weight: bold;
background-color: #999944;
cursor: pointer;
}
</style>


</head>

<body>

</body>
</html>

এখানে আমরা collapsed ও expanded উভয় অবস্থাতেই টাইটেলের ফন্ট বোল্ড, ব্যাকগ্রাউন্ড জলপাই রংয়ের এবং কার্সর পয়েন্টার আকারে রাখছি। কার্সর পয়েন্টার আকারে (cursor: pointer;) রাখার কারণে ইউজার ওখানে মাউস নিলে সহজেই বুঝতে পারবে যে এখানে ঘটনা আছে, মানে এটা ক্লিকেবল। দুই অবস্থার জন্য শুধুমাত্র ফন্ট কালারটাই ভিন্ন ভিন্ন রাখছি আমরা (যথাক্রমে নীল ও কালো)।

উপরোক্ত স্টাইল ডেফিনিশন ফোল্ডিং ফাংশনালিটির জন্য অপরিহার্য নয়। আপনারা চাইলে অন্য স্টাইল ব্যবহার করতে পারেন, কিংবা আদৌ না ব্যবহার করলেও পারেন।

যাকগে, আসুন এবারে প্রয়োজনীয় জাভাস্ক্রীপ্টটি লিখি:

<html>
<head>
<style type = "text/css">
.title_at_collapsed
{
color: #0000FF;
font-weight: bold;
background-color: #999944;
cursor: pointer;
}

.title_at_expanded
{
color: #000000;
font-weight: bold;
background-color: #999944;
cursor: pointer;
}
</style>

<script type = "text/javascript">
function expand_collapse(parentDiv)
{
var content01_content = "Here are the todos......Here are the todos";
var content02_content = "<iframe src = 'http://forum.projanmo.com' width = '1000px' height = '700px'></iframe>";
var content03_content = "<iframe src = 'http://bdnews24.com/bangla/' width = '1000px' height = '700px'></iframe>";


var parent_div = document.getElementById(parentDiv);
var title_div = parent_div.childNodes[0];
var content_div = parent_div.childNodes[1];


if (content_div.style.display == "none")
{
title_div.className = "title_at_expanded";
content_div.style.display = "block";
if (content_div.innerHTML == "")
{
content_div.innerHTML = eval(content_div.id + "_content");
}
}
else
{
title_div.className = "title_at_collapsed";
content_div.style.display = "none";


}
}
</script>


</head>

<body>

</body>
</html>


এখানে আমরা "expand_collapse(parentDiv)" ফাংশনটিতে প্যারামিটার হিসেবে "parentDiv" নিয়েছি যা আমরা পরবর্তীতে নির্দিষ্ট <div>টিতে ক্লিক করে প্যারামিটার হিসেবে ফাংশনটির কাছে পাস করাব।

ফাংশনের প্রথম ৩ লাইনে ভেরিয়েবলে আমরা আমাদের তিনটি সেকশনের জন্য কনটেন্ট মজুদ করলাম।

পরবর্তী লাইনে "var parent_div = document.getElementById(parentDiv);" এর মাধ্যমে আমরা ক্লিক করা টাইটেলটির প্যারেন্ট ডিভটিকে খুঁজে এনে "parent_div" ভেরিয়েবলটিতে স্টোর করলাম। এখানে প্যারামিটার "parentDiv" হিসেবে আমরা "this.parentNode.id" ব্যবহার করবো প্যারামিটার পাস করার সময় যা আপনার পরবর্তীতে দেখবেন।

পরের লাইনে আমরা "title_div" নামক ভেরিয়েবলে টাইটেল <div> টিকে তুলে আনলাম। পরবর্তীতে <body> সেকশনের কোডটি দেখলে বুঝতে পারবেন এখানে টাইটেল হলো প্যারেন্ট কন্টেইনারটির প্রথম চাইল্ড (childNodes[0]) এবং মূল কনটেন্ট হবে দ্বিতীয় চাইল্ড (childNodes[1])।

পরবর্তীতে if .. else ব্লকে মূল কাজ করবে content_div.style.display = "block";content_div.style.display = "none"; এই দুটি লাইন। তবে আগে-পরের লাইনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলোর ব্যাখ্যা প্রয়োজনে (কেউ যদি জানতে চান) পরে দেয়া যাবে।

এবারে আসুন <body> জন্য কোডিং যোগ করি।

<html>

<head>
<style type = "text/css">
.title_at_collapsed
{
color: #0000FF;
font-weight: bold;
background-color: #999944;
cursor: pointer;
}

.title_at_expanded
{
color: #000000;
font-weight: bold;
background-color: #999944;
cursor: pointer;
}
</style>

<script type = "text/javascript">
function expand_collapse(parentDiv)
{
var content01_content = "Here are the todos......Here are the todos";
var content02_content = "<iframe src = 'http://forum.projanmo.com' width = '1000px' height = '700px'></iframe>";
var content03_content = "<iframe src = 'http://bdnews24.com/bangla/' width = '1000px' height = '700px'></iframe>";

var parent_div = document.getElementById(parentDiv);
var title_div = parent_div.childNodes[0];
var content_div = parent_div.childNodes[1];

if (content_div.style.display == "none")
{
title_div.className = "title_at_expanded";
content_div.style.display = "block";
if (content_div.innerHTML == "")
{
content_div.innerHTML = eval(content_div.id + "_content");
}
}
else
{
title_div.className = "title_at_collapsed";
content_div.style.display = "none";

}
}
</script>
</head>

<body>

<div id = "div01" style = "border: 1px solid #000000"><div id = "title01" class = "title_at_collapsed" onclick = "expand_collapse(this.parentNode.id)">To Do</div><div id = "content01" style = "display: none"></div></div>

<div id = "div02" style = "border: 1px solid #000000"><div id = "title02" class = "title_at_collapsed" onclick = "expand_collapse(this.parentNode.id)">Projanmo Forum</div><div id = "content02" style = "display: none"></div></div>

<div id = "div03" style = "border: 1px solid #000000"><div id = "title03" class = "title_at_collapsed" onclick = "expand_collapse(this.parentNode.id)">BD News 24</div><div id = "content03" style = "display: none"></div></div>

</body>
</html>


এখানে divXX এক একটি সেকশনের প্যারেন্ট বা মূল কন্টেইনার যা টাইটেল ও কনটেন্টকে ধারণ করবে। এরপরে আছে টাইটেল <div> যাতে ক্লিক করলে ফাংশনটিতে প্যারেন্ট ডিভটির আইডি ("this.parentNode.id" এর মাধ্যমে) পাস হবে ও ফাংশনটি এক্সিকিউটেড হবে।

এখানে আমি কিছু প্রয়োজনীয় ইনলাইন স্টাইলও ডিফাইন করেছি। যেমন: বাই-ডিফল্ট, মানে পেইজটি লোড হওয়ার সময় কনটেন্ট না দেখানোর জন্য, অর্থাৎ সেকশনটিকে ঐ সময়ে কলাপস্‌ড রাখার জন্য style = "display: none" ব্যবহার করেছি।

আউটপুটের এনিমেটেড স্ক্রীণশট:

ছবি

ব্লগার টিউটোরিয়াল - নতুন ব্লগ তৈরী করুন (blogspot blog)

আজকে আমি এখানে শুধু দিবো কিভাবে ব্লগার এ একটা ফ্রি ব্লগ খুলবেন । আর ডিজাইন নিয়ে সামান্য কিছু টিউট দিবো। স্ক্রিনশট সহ দিলাম। তারপরও যদি কোন প্রশ্ন থাকে ব্লগ নিয়ে এখানে করতে পারেন।
মনে রাখবেন এ ব্লগারে ফ্রি ব্লগ খুলতে হলে আপনার একটা Gmail আইডি অবশ্যই থাকতে হবে।
ব্লগারে যেতে হলে এখানে ক্লিক করুন

তারপর
ছবি
ছবি বড় করে দেখতে চাইলে ছবিতে ক্লিক করুন

G-MAIL আইডি এবং পাসওয়ার্ড দিয়ে SIGN IN করুন।
তারপর CREATE A BLOG এ ক্লিক করুন ।


ছবি

Blog tittle এ আপনার ব্লগের জন্য একটা শিরোনাম দিন । বাংলায় অথবা ইংরেজীতে । শিরোনাম পরিবর্তনযোগ্য । যে কোন সময় পরিবর্তন করতে পারবেন। তাই আপাতত একটা নাম দিয়ে দিন।
Blog address ( url ) এ আপনার ব্লগের জন্য একটা ডোমেইন নাম দিন। চেক করুন এটা উপলভ্য আছে কিনা ।
তারপর ক্যাপচা পূরণ করে Continue এ ক্লিক করুন ।


ছবি

Choose a starter template
আপাতত এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করুন । পরে সেটা পরিবর্তন করে নিবেন ।
Continue এ ক্লিক করুন।


ছবি

আপনার ব্লগ তৈরী হয়ে গেলে এই ব্ক্স টা আসবে । এখন Customize how your blog looks এ ক্লিক করুন ।


ছবি

Templates এ ক্লিক করে পছন্দের একটা templates বাছাই করুন ।


ছবি

এখন Background এ ক্লিক করুন ।
Background image এ ক্লিক করে পছন্দের একটা Background নিন ।


ছবি

Layout এ তিনটা অপশন আছে ।
Body layout
Footer layout
Adjust width
প্রত্যেকটা অপশন ভালো করে দেখে আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিন।


ছবি

এবার Advanced অপশন এ ক্লিক করুন।
২ >> Page text এ অনেকগুলো অপশন আছে । এখানকার সবগুলো অপশন পরিবর্তন করা যাবে। আপনি আপনার ফছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিন।
৩ >> Font এখানে সিলেক্ট করুন পছন্দের একটা ফন্ট।
৪ >> Font size ঠিক করে নিন ।
Text color ও পরিবর্তন করতে পারেন।


ছবি
ছবি বড় করে দেখতে চাইলে ছবিতে ক্লিক করুন

১ >>> আপনি যা কিছুই পরিবর্তন করছেন তার preview এখানে দেখা যাবে। সেজন্য পরিবর্তনটা ব্লগে apply করার আগে এখানে একবার দেখে নিন।

২ >>> Expand preview এ ক্লিক করে পুরোটা ভালো করে দেখে নিন । ঠিক আছে কি না ।

৩ >>> সবকিছূ ঠিকঠাক থাকলে এবার Apply to blog এ ক্লিক করুন । ব্যস আপনার ব্লগের ডিজাইন হয়ে গেলো।


পরবর্তীতে ব্লগের আরও কয়েকটা বিষয় নিয়ে টিউট দিবো । আশা করি আপনাদের কাজে লাগবে।কোথাও কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন।

Facebook Twitter RSS