M.A.A. NAFISH PEEZON. Blogger দ্বারা পরিচালিত.
ওয়ার্ড প্রেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়ার্ড প্রেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Download করে ফেলুন সম্পূর্ণ ওয়েব সাইট !!!!

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল । এটা আমার প্রথম টিউন । আজকের টিউন টা করব ২ টা সফট নিয়ে । এই দুইটা সফট অনেক নাদুস-নুদুস টাইপ তবুও অনেক শক্তিশালী । আমরা সবাই নেট ব্যবহার করি কিন্তু নেট এর গতি অনেকের ই গাধার গতির মত । তাই বেশির ভাগ সময় ই একটা পেজ লোড হতে অনেক সময় লাগে । তাছাড়া অনেকেই অনলাইনে Tips-tricks পরেন যে সাইট গুলো তেমন আপডেট করা হয় না কিন্তু পেজ অনেক । তাই শুধু শুধু বিভিন্ন পেজ একদিনে দেখা অনেক ঝামেলার ব্যাপার । তখন হয়ত অনেকেই আমার মত ভাবতে পারেন ” আহারে যদি সাইট টা পিসি তে সেভ করে রাখতে পারতাম !!!!” অনেক খুঁজাখুঁজি করার পর অনেক সফট পেলাম যেগুলো একটি সাইট কে সম্পূর্ণ সেভ করে রাখে পিসির হার্ড ড্রাইভ এ । কিন্তু বেশীর ভাগ সফট ই টাকা খরচ করে কিনতে হয় । কিন্ত আজকের দুইটি সফট এর ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে । এমন কি আপনি সম্পূর্ণ ব্লগ ও সেভ করে রাখতে পারবেন। আসুন দেখি সফট দুটি কি কি ।
১।HTTrack (3.4 mb)
সফট টি ডাউনলোড করে ইনস্টল করার পর Launch করে নিচের মত Interface পাবেন । এটি একটি freeware । এখানে Next এ ক্লিক করুন ।

তারপর নিচের উইন্ডো আসলে আপনার ইচ্ছা মত Project Name আর Project Catagory দিন তারপর Next এ ক্লিক করুন ।

এবারে নিচের উইন্ডো আসলে Add URL… এ ক্লিক করলে Insert URL বক্স এ আপনার কাঙ্ক্ষিত URL দিয়ে ওকে করে দিন ।

ব্যাস আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে ডিফল্ট ফোল্ডার এ আপনি চাইলে আপনার পছন্দের ফোল্ডার এও সেভ করতে পারবেন ।

২।Teleport Pro 1.62
এটি একটি অফিসিয়াল সফট মানে টাকা খরচ করে কিনতে হয় । কিন্তু আমার ভাগ্য ভাল ফ্রিতে পেয়ে গেছি । ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করলে নিচের মত interface আসবে

এখানে Project এ ক্লিক করে New Starting Address এ ক্লিক করতে হবে।

তারপর Starting Address Propertise এ URL আর Title দিয়ে ওকে করুন।

তারপর কোথায় সেভ করবেন দেখিয়ে দিয়ে Save এ ক্লিক করুন ।

একটা সমস্যা বেশির ভাগ সময় ই আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে বেশির ভাগ সময় ই সাইট রেগুলার আপডেট হয় তখন কি করা যায় কিভাবে সাইট টা আপডেট করবে । এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন ।
১ ।HTTrack -
নেক্সট নেক্সট ক্লিক করার পর যখন নিচের উইন্ডোটি আসবে সেখানে নিচের ছবির মত অংশের ড্রপ ডাউন মেনু থেকে Update existing download সিলেক্ট করে Add-URL এ ক্লিক করে লিঙ্ক দিয়ে দিন ।

২। Teleport
সফট টি ওপেন করার পর বামদিকে সেভ করা সাইট দেখা যাবে সেখানে যেটি Update কবেন তাতে রাইট ক্লিক করে Update now এ ক্লিক করেন । ব্যাস কাজ শেষ ।

আশা করি টিউনটা আপনাদের কাজে আসবে। পড়ার জন্য ধন্যবাদ । আর আমার জন্য দোয়া করবেন ।  :D

আপনার ব্লগসাইটে “Save Page as PDF” বাটন যুক্ত করুন





অনলাইনে যে কোন ওয়েব পেজকে বা ব্লগলেখাকে PDF ফাইল আকারে সেভ করা খুব সহজ ও ফ্রি একটি সার্ভিস।আপনার ওয়েবসাইটের বা ব্লগের ভিজিটরদের জন্য আপনি আপনার সাইটে “Save Page as PDF” এই বাটনটি যুক্ত করতে পারেন।এতে করে আপনার ওয়েবসাইটের অনেক গুরুত্বপুর্ন তথ্য আপনার ভিজিটররা খুব সহজে PDF ফাইল আকারে সেভ করতে পারবে।আর এই বাটনটি যুক্ত করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।প্রথমে যে কাজ করতে হবে তা হল আপনাকে এখানে ক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে তা পূরন করে Web2PDF সাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।রেজিস্ট্রশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগইন করে আপনার প্রয়োজনীয় আকারে পছন্দ মত মাপ দিয়ে আপনার ওয়েবপেজের বা ব্লগের জন্য বাটন তৈরী করে নিতে হবে।যখন আপনার বাটনের জন্য প্রয়োজনীয় মাপ দেয়া হয়ে যাবে তখন আপনি “Generate the JavaScripts” বাটনে ক্লিক করুন।এর পর আপনার তৈরি ওয়েবসাইটে বা ব্লগে যুক্ত করার জন্য “Save Page as PDF” বাটনের কোড পেয়ে যাবেন।


এরপর আপনার যে কাজটি করতে হবে মানে যেভাবে বাটন আপনার ব্লগে যুক্ত করতে হবে তা বলছি।আপনি এটি গ্যাজেট আকারে দেয়ার চেয়ে পেজের কর্নারে বাটনটি দেয়া অনেক ভালো।আর এ জন্য আপনার ব্লগে লগইন করে প্রথমে লেআউট পেজে যান,তারপর HTML সম্পাদন নির্বাচন করুন,এরপর “উইজিট টেম্পলেটগুলি বিস্তৃত করুন লেখাটিতে টিক চিহ্ন দিন মানে সিলেক্ট করুন।তারপর HTML কোড গুলো থেকে নিচের এই কোডটি বের করুন
এর ঠিক নিচেই আপনি আপনার জেনারেট করা জাভাস্ক্রিপ্ট গুলো পেস্ট করে দিন।তারপর টেম্পলেট সেভ ক্লিক করুন।তাহলেই আপনার সাইটে “Save Page as PDF” বাটন যুক্ত হবে।সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্লগের HTML এর অংশে অংশটি খোজার সময় যদি মজিলা ফায়ার ফক্স এর Edit মেনুর Find অপশনটি ব্যবহার করেন।এতে আপনার লেখা পেতে সুবিধা হবে।
সম্পুর্ন প্রক্রিয়াটি আরেকবার-
Generate the JavaScripts>Copy All Code>Go To Blogger and Login Your Page>Layout>Edit HTML>Click Expand Widget Template check box at the top right corner of your template code area>Find this Line “<data:
post.body/></p>” >after that line, paste the code which you have generated at the Web2Pdf
ওয়েবসাইটের ক্ষেত্রে HTML পেজে একই ভাবে <data:
post.body/></p> এর নিচে কোড গুলো পেস্ট করে দিলেই হবে।

ওয়েবডেভলপারদের জন্য অতি দরকারি দুটি মোবাইল সফটওয়্যার

কেমন আছেন সবাই । আশা করি ভালই আছেন ।
আজকে আমি আপনাদেরকে এমন ২ টি মোবাইল সফটওয়্যার সম্পর্কে জানাব যেগুলো ওয়েব ডেভেলপারদের জন্ন্য অতি দরকারি।
যেমন ধরুন আপনি এখন মো্বাইল এ আপনার ওয়েবসাইট টি ভিসিট করছেন, ভিসিট করতে গিয়ে সাইট এ কোন প্রব্লেম দেখলেন যেমন কোন ফাইলে প্রব্লেম দেখলেন । অথবা আপনাকে এখনি একটি ফাইল আপলো্ড করতে হবে, অথচ হাতের মোবাইল টা ছাড়া আর কোন পথ দেখছেন না।তখন আপনাকে এই সফটওয়্যার গুলো সাহায্য করবে ।
এতক্ষনে হয়ত অনেকেই বুঝে গেছেন যে আমি এফটিপি সফটওয়্যার এর কথা বলছি।হে আমি এফটিপি সফটওয়্যার কথা বলছি।যেহেতু আমাদের অতি পরিচিত সিপ্যানেল এ মোবাইল দিয়ে তেমন বড় ফাইল আপলো্ড করা যায় না তাই এই সফটওয়্যার গুলো কাজ করবে তাতে সন্দেহ নেই । আর যাদের পিসি নেই তাদের জন্ন্য বহু উপকারি এই সফটওয়্যারগুলো।কোন টিঊটরিয়াল দেওয়ার দরকার আছে বলে মনে হয় না কারন যাদের ওয়েবসাইট আছে তারা যানেন কিভাবে এফটিপি কনফিগার করতে হয় । নিচে শুধু স্ক্রিনশটসহ সফটওয়্যার এর ডাওনলো্ড এর লিঙ্ক দিলাম।
SicFtp[for symbian]
Sic ftp সফটওয়্যারটি সিম্বিয়ান অপারেটিং সিষ্টেম এর জন্য । ব্যাবহার খুব সহজ ।
ফাইল আপলোড,এডিট,কপি,পেস্ট,নতুন ডিরেক্টরি তৈরি মোটামোটি সব কাজ ই করা যায়।

Tune by Gmshovo
Download Link
MobyXplorer[for java]
এটি জাভা অপারেটিং সিষ্টেম এর জন্য । সিম্বিয়ান অপারেটিং সিষ্টেম এ ও চলে। Sic ftp সফটওয়্যারটি থেকে এটিকে অনেক অ্যাডভান্স মনে হয়েছে আমার কাছে।
ফাইল আপলোড,এডিট,কপি,পেস্ট,নতুন ডিরেক্টরি তৈরি,ফাইল এনক্রিপ্ট করা প্রায় সব ধরনের কাজ ই করা যায়।


Download Link
ভাল লাগলে কম্মেন্ট করবেন ।

ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া :)

অনেক সময় বিভিন্ন কারনে ব্লগের নাম পরিবর্তন করতে হয় বা অন্য কোন ব্লগ চালু করতে হয়, তখন আপনার পুরনো ব্লগটি মুছে দিলে ব্লগটির পাঠকরা আপনার ব্লগ আর খুজে পায় না এবং পাঠক গুলোকে হারাতে হবে। আপনি চাইলে আপনার পুরনো ব্লগ থেকে পাঠকদের সয়ংক্রিয় আপনার নতুন ব্লগে বা সাইটে নিয়ে যেতে পারেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।
undefined
undefinedফায়ারফক্সের সার্চ বার
শব্দটি খুজে পেলে শব্দটির নিচে নিচের কোডটি দিন এবং কোডটির “www.example.com” এর জায়গাতে আপনার নতুন সাইটের ঠিকানা দিন।
<meta content=’0;url=http://www.example.com’ http-equiv=’refresh’/>
কোডটি দেয়ার পর কোড গুলো দেখতে নিচে মত হবে।
undefined
তারপর SAVE TEMPLATE এ ক্লিক করুন।উদাহরন হিসেবে নিচের সাইটে ক্লিক করে দেখতে পারেন।
usefultricksforwindows.blogspot.com

আপনার সাইটে বাংলা রেডিও যুক্ত করুন এবং মেতে উঠুন বাংলা গানের সুরে

Bangla Radio 24
Bangla Radio 24
প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই বাংলা রেডিও ২৪ শোনার জন্য ।
আপনি যদি আপনার নিজের সাইট থেকে থেকে বাংলা রেডিও ২৪ শুনতে চান, তাহলে আপনি খুব সহজেই আপনার সাইটে বাংলা রেডিও ২৪ যুক্ত করতে পারবেন । আপনার সাইটে বাংলা রেডিও ২৪ যুক্ত করার জন্য নিচের কোড আপনার সাইটে বসিয়ে দিন এবং উপভোগ করুন বাংলা গান ।
কোড : ৩০০x২৪৫ পিক্সেল
<iframe src="http://www.banglaradio24.com/widget/index.php" allowtransparency="true" frameborder="0" height="245" width="300" scrolling="no"></iframe>
এই কোড যুক্ত করলে আপনার সাইটে ৩০০x২৪৫ পিক্সেল এর বাংলা রেডিও ২৪ যুক্ত হবে ।
কোড : ২০০x২১০ পিক্সেল
<iframe src="http://www.banglaradio24.com/widget/index-200.php" allowtransparency="true" frameborder="0" height="210" width="200" scrolling="no"></iframe>
এই কোড যুক্ত করলে আপনার সাইটে ২০০x২১০ পিক্সেল এর বাংলা রেডিও ২৪ যুক্ত হবে ।
সকলকে ধন্যবাদ ।

ওয়েব ডেভোলপারদের জন্য অসাধারন ১০টি টুলস – পর্ব-১

web_apps


ভিডিও কনভার্ট, ছবি আকা, ছবি এডিট, ফাইল রাখার জন্য স্পেস এই সব সুবিধা যখন আপনি ফ্রিতে ওয়েব এপ্লিকশনেই পাচ্ছেন তখন কেন  আর কষ্ট করে ডেস্কটপে সফটওয়ার ইন্সটল দিবেন? তাই আপনাদের সুবিধার জন্য পরিচয় করিয়ে দিচ্ছি আপনার দরকারী সব ডেস্কটপ এপ্লিকশন এর ওয়েব ভার্সন। তাহলে আর দেরি কেন? আসুন একে একে দেখে নিই এপ্লিকশনগুলো……

১। Photoshop.com : যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে ফটোশপ অতি পরিচিত একটি নাম। কিন্তু ফটোশপ ফ্রীতে কক্ষোনই পাওয়া যায় না। আপনি-আমি  যে ভার্সন গুলো ব্যবহার করে থাকি তা সবই পাইরেটেড। তার উপরে ফটোশপ চালাতে হলে ভাল মানের গ্রাফিক্স কার্ড ও হাই কনফিগারেশন এর কম্পিউটার থাকা আবশ্যক। না হলে ফটোশপএ কাজ করে মজা পাবেন না। যারা এই সব ভেজাল পোহাতে না চান তাদের জন্য বিকল্প হিসাবে আছে এই সাইটটি। এখানে আপনি ২গিগাবাইট পর্যন্ত জায়গা পাচ্ছেন আপনার ফটো এডিট এর জন্য। তাহলে দেরী করছেন কেন? জলদি ঘুরে আসুন সাইটটি থেকে।



লিঙ্কঃ  http://www.photoshop.com/
২। Skydrive.com: যাদের হার্ড ডিস্ক এ স্পেস কম, কিন্তু সখের মুভি, গান, ফাইল ডিলিট করতে চাচ্ছেন না, তাদের জন্য২৫ গিগাবাইট জায়গা ফ্রিতে দিচ্ছে এই সাইটটি। এখানে আপনি আপনার ইচ্ছে মত গান, মুভি ফাইল রাখতে পারবেন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন। ফাইল লক করে রাখতেও পারবেন। এখানে ফাইল রাখতে হলে আপনাকে হট-মেইল এ একটি একাউন্ট থাকতে হবে। আসলে এই সার্ভিসটি দিচ্ছে মাইক্রোসফট!।

undefined

লিঙ্কঃ http://www.skydrive.com/
৩। Screen Toaster : অনলাইন এ বসে বসে যারা ভিডিও রেকর্ড করতে চান তাদের জন্য এই সাইটটি অসাধারন একটি কাজের সাইট। আমি নিজে তো এর একনিষ্ঠ ভক্ত। শুধু রেকর্ড এর লাল বাটন এ ক্লিক করলেই আপনার স্ক্রিন এর ভিডিও হতে শুরু করবে। আপনি যদি এই সাইটে একজন রেজিস্টার্ড ইউজার হোন তাহলে যে কোন জায়গা থেকে আপনার ভিডিও গুলো আপনি দেখতে পারবেন।



লিঙ্কঃ http://www.screentoaster.com/
৪। Truveo : যারা “Youtube and Blip.tv” থেকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই সাইটি পছন্দ করবেন। কারন এই সাইটে আপনি Youtube and Blip.tv এর সব ভিডিও দেখতে পারবেন। এ ছাড়াও এই সাইটি বিভিন্ন এন্টারটেইনমেণ্ট ও নিউজ ওয়েব পোর্টাল থেকে ভিডিও সংগ্রহ করে থাকে।



লিঙ্কঃ http://www.truveo.com/
৫। Iterasi : যারা ওয়েব সাইট নিয়ে কাজ করেন তাদের জন্য এই সাইটটি হতে পারে একটি কাজের সাইট। কারন এই সাইট আপনাকে দিচ্ছে “সাইট আর্কাইভ” এর সুবিধা। অর্থ্যাৎ আপনি ইচ্ছে করলেই আপনার সাইটকে সংরক্ষন করতে পারবেন এবং পরে যে কোন সময় তা দেখেও নিতে পারবেন। ঘুরে আসতে পারেন।



লিঙ্কঃ http://www.iterasi.com/
৬। Ping.fm : কেন কষ্ট করে সব সাইটে এ গিয়ে গিয়ে স্টাটাস/মেসেজ পোষ্ট করবেন। সময় নাই কিন্তু আপনাকে স্টাটাস/মেসেজ পোষ্ট করতেই হবে ঠিক এমন সময়ে এই সাইটটি হতে পারে আপনার সবচেয়ে কাজের বন্ধু। সাইন-আপ করে নিন। আপনার মেসেজটি টাইপ করুন এর পরে Ping.fm কে বলুন আপনি কোথায়-কোথায় আপনার স্টাটাস/মেসেজ পোষ্ট  করতে চান,  Ping.fm আপনার হয়ে মেসেজ পোষ্ট করে দিবে।



লিঙ্কঃ http://www.ping.fm/
৭। Animoto আপনার কি  স্থির ছবি গুলো কে মুভি বানিয়ে দেখতে ইচ্ছা করছে??? কোন চিন্তা নেই। এখন Animoto.com আপনাকে দিচ্ছে সম্পুর্ন ফ্রিতে এই সার্ভিস। সাইটে গিয়ে আপনার ছবি দিয়ে মুভি বানিয়ে নিয়ে আসুন।



লিঙ্কঃ http://www.animoto.com/
৮। RescueTime : আপনি ইন্টারনেটে কত সময় কাটান আপনি কি হিসাব রাখেন??? কোন দরকার নাই! এই হিসাব রাখার দ্বায়িত্বটা এখন RescueTimeএর উপরে ছেড়ে দিন। সম্পুর্ন স্বয়ংক্রিয়ভাবে আপনার টাইম হিসাব রাখবে এই সাইটটি।



লিঙ্কঃ http://www.rescuetime.com/
৯।  Sumo Paint: ছবি আকতে কে না ভালবাসে??? কম্পিউটারে পেইন্ট সফটওয়ারটি ব্যবহার করে নাই, এমন  মানুষ খুজে পাওয়া যাবে না। এখন আর পেইন্ট নয় , ওয়েবই আকা-আকির কাজটি সেরে ফেলতে পারবেন এই সাইটি দিয়ে।  এইখানে আপনি লেয়ার করে ছবি আকতে পারবেন। আর ছবি আকা শেষ হয়ে গেলে সেভ এর অপশন তো থাকছেই………



লিঙ্কঃ http://www.sumopaint.com/
১০। Zamzar কনভার্টার খুজতে খুজতে জান শেষ! কনভার্টার পেলেন, এর পরে “কী” খুজতে খুজতে আরেকবার দম বাহির হওয়ার দশা! এই সব বাদ দিয়ে সরাসরি চলে যান এই সাইটে। আপনি যে কোন ফরমেট ফাইল কনভার্ট করতে পারবেন। এই সাইট টি আপনাকে দিচ্ছে ১০০গিগাবাইট স্টোরেজ, ১গিগাবাইট ইন্সট্যান্ট কনভার্সন সুবিধা। আর কি চাই?? এখন ই গিয়ে ভিডিও কনভার্ট করে নিয়ে আসুন।

undefined

লিঙ্কঃ http://www.zamzar.com/

ব্লগ টিউটোরিয়াল : (তৈরি করুন নিজের ব্লগ নিজের হাতেই)

ব্লগ জিনিসটা বলা যায় এখনকার সময়ের ইন্টারনেটে বেশ জনপ্রিয় একটা সময় কাটানোর স্থান। বিশেষ করে মোটামুটি রেগুলার যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের কাছে ব্লগ খুব বেশি অপরিচিত থাকার কথা নয়। একটা দল যারা নিজে না লিখলেও ব্লগে ব্লগে ঘুরে বেড়ান, লেখা পড়েন (আমি নিজেই অনেকদিন তাদের দলেই ছিলাম) ;-) আর আরেক দল, যারা ব্লগ লিখেন, নিজের মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলেন নিজের ভেতরকার সুপ্ত অনুভূতিগুলোকে। অনেকে স্বীকার করেন, যে কারো নিজস্ব একটি ব্লগ তার আপন ব্যক্তিত্বকেই প্রকাশ করে। কাজেই আমার মত যারা প্রথম নিজের একটি ব্লগ খুলতে ইচ্ছুক যেখানে আপনি নিজেই নিজের একটা আলাদা পৃথিবী তৈরি করবেন, তাদের জন্যই আজ আমার এই লেখা। খুব সিম্পলী, আসুন দেখি কেমন করে নিজের একটি ব্লগ তৈরি করা যায়।
প্রথমেই যে জিনিসগুলো প্রয়োজন হবেঃ
1. আপনার নিজের একটি ই-মেইল একাউন্ট
2. ব্লগ ব্যানারে সেট করার জন্য পছন্দমত কিছু ছবি (ডেস্কটপ ওয়ালপেপার থেকে বেছে নিতে পারেন, এডোবি ফটোশপের কাজ জানলে আরো ভালো, সঠিক মাপের রেজ্যুলেশনের ছবি নিজেই তৈরি করে নিতে পারবেন, ইচ্ছামত কারুকাজও করতে পারবেন)
3. একটা সুন্দর ব্লগ নাম ও অল্প কথায় ছোট্ট করে আপনার ব্লগ কন্টেন্ট কী ধরণের হবে তার উপর একটি লিখা (আগে থেকে ঠিক করে রাখলে পরে সময় বাঁচবে)
4. আর যা যা লাগে ইন্টারনেট ব্যবহার করতে (একটি পিসি, ইন্টারনেট সংযোগ ও ব্রাউজার…… ইত্যাদি)
ব্লগ তৈরিঃ
* অনেক ভালো ভালো কিছু সাইট আছে যারা তাদের দেয়া টেমপ্লেট ও Widget দিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যেই ব্লগ তৈরি করার সুযোগ করে দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে এমন দুইটা সাইটের নাম বলে দিচ্ছি। একটা হলো Blogger আরেকটা WordPress । এখানে উদাহরণ হিসেবে WordPress দিয়ে ব্লগ তৈরি করে দেখাচ্ছি।
* প্রথমে ব্রাউজারের address বারে www.wordpress.com লিখে এন্টার দিন, WordPress-এর হোমপেজ দেখাবে। ডানপাশের সাইডবারে দেখুন Sign Up এর ট্যাব আছে। Sign Up করুন। ব্লগ তৈরির শুরুতে আপনাকে এভাবে WardPress এ রেজিস্ট্রেশন করে নিতে হবে। নীচের ছবিতে দেখুন।
1
* এবার যে পেজটা আসবে, ওটার রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। আপনার ই-মেইল ঠিকানা দিন, তারপর gimme a blog সিলেক্ট করে Next বাটন চাপুন। চিত্রে উদাহরণ হিসেবে ইউজার নেম abcdefabcdef দেখানো হয়েছে।
2
* এবার আপনি ব্লগ এর তথ্য দেয়ার জন্য একটি পেজ পাবেন। যেখানে আপনি আপনার ব্লগের জন্য পছন্দ মত একটা নাম সিলেক্ট করে দিতে পারবেন। ব্লগ ডোমেইন-এর নাম ইংরেজীতে দিন। আর আপনার ব্লগের নাম ইচ্ছা করলে বাংলায়ও দিতে পারেন। ভাষাও সিলেক্ট করার অপশন রয়েছে এতে। বাংলা সিলেক্ট করে দিতে পারেন (আপনার সিস্টেমে ইউনিকোড ফন্ট ইন্সটল করা আছে কিনা দেখে নেবেন)। নিচের Public বাটনটি দেয়া হয়েছে, যদি আপনি চান আপনার ব্লগটি সবাই দেখতে পারবে, তাহলে এই ঘরটা সিলেক্ট করে দিন। এরপর Sign Up বাটন ক্লিক করুন। চিত্রে ব্লগের নাম আমার পৃথিবী দেখানো হয়েছে।


* এরপর আপনার ই-মেইল একাউন্টে একটি এ্যাক্টিভেশন মেইল চলে যাবে। আপনার দেয়া মেইল একাউন্টে প্রবেশ করে এক্টিভেশন মেসেজটি খুলে কনফার্মেশন করতে WordPress থেকে পাঠানো লিংকে ক্লিক করলেই নিচের পেজটি দেখতে পাবেন। এবার যে User name দিয়ে WordPress-এ রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম এবং পাসওয়ার্ড উপরের কালো NavBar এ এনট্রি করে লগ ইন করুন। লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করে দেয়া আছে চিত্রে।
4
* হ্যা, আপনার ব্লগ তৈরি শেষ, বাকি শুধু নিজের ব্লগটিকে নিজের পছন্দ মতো সাজানো। NavBar-এ My Blog (বাংলা নির্বাচন করে থাকলে ‘আমার ব্লগ’) লেখার উপর মাউস পয়েন্টার রাখলেই কতগুলো অপশন দেখাবে। ওখান থেকে Dash Board (বাংলায় খেরোখাতা) ক্লিক করুন।
5
* এইতো, দেখুন আপনার ব্লগটি এবার প্রদর্শিত হবে। বাম পাশের সাইডবারে আপনার পুরো ব্লগটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সব অপশন রাখা আছে। এরপর থেকে আপনার ব্লগে আপনি (এডমিন হিসেবে) লগইন করলে এই পেজটি-ই প্রদর্শিত হবে। যেখান থেকে আপনি পুরো ব্লগটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পোস্ট ট্যাবে ক্লিক করে Add New সিলেক্ট করে এখনি চাইলে আপনার লেখা পোস্ট করে দিতে পারবেন। চিত্রে ১, ২, ৩, ৪ চিহ্নিত বক্সগুলো লক্ষ করুন। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন পোস্টে কে কী কমেন্ট করেছে, কোন পোস্ট বেশি সংখ্যক রীড করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। সাইডবারের অন্যান্য অপশন-এর কাজগুলো আরেকদিন আরেক পোস্টে দেখানোর চেষ্টা করবো।


* তাহলে বন্ধুরা আর দেরি কীসের? এখনি তৈরি করে ফেলুন নিজ হাতে বানানো আপনার মনের মত করে সাজানো নিজের একটি ব্লগ :)

ব্যানার, বাটন, মেনু ও ফটো এলবাম তৈরি করার সফটওয়্যার

Sothink Swf Easy হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি যা যা তৈরি করতে পারবেন তা হল-
  • ব্যানার
  • ওয়েব বাটন
  • ওয়েব মেনু
  • ফটো এলবাম

Sothink Swf Easy ব্যবহার করে আপনি যে যে ফরমেটে ফাইল এক্সপোর্ট করতে পারবেন তা হল-
  • *.avi
  • *.swf
  • *.gif

Sothink Swf Easy সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। এইটা ফাটাফাটি একটি সফটওয়্যার। এটিতে যে সব টেমপ্লেট গুলো আছে সব গুলো ফাটাফাটি। আপনি Sothink Swf Easy তাদের অফিসিয়াল সাইট থেকে কিনে নিতে পারেন। তবে যাদের কিনার মত সামর্থ্য নেই তারা নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। আর এটি ব্যবহার করে মজা পেলে অবশ্যই জানাবেন। আর টিউনটি ভাল লাগলে নিচে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ।
                                                            Download Link

ওয়ার্ড প্রেস থিম তৈরী করুন কোনরকম HTML, CSS আর PHP না জেনেই

গত কয়েকদিন আগে ওয়ার্ড প্রেস থিম তৈরীর জন্য কোন ইজি আর শটকার্ট টুল খুজছিলাম। পেয়েও যাই বেশ কিছু সফট আর ওয়েবও্যার। তাই ভাবলাম তারই কয়েকটি শেয়ার করি সবার সাথে সেই অনুযায়ী ওয়ার্ড প্রেস থিম তৈরীর কয়েকটি ওয়েবওয়্যার নিয়ে আমার এই টিউনটি করা।

ঈভোসচাপ

Wordpress Theme Generator - Create your own WordPress Theme._1266354570516
এটা ওয়ার্ডপ্রেস থিম ডিজাইনের সবচাইতে সহজ পদ্ধতি বলেই আমার কাছে মনে হয়েছে। এখানে কোন রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই শুধু পাশের মেন্যু থেকে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, বডি, সাইডবার মেন্যু, রং, ট্যাগ ও সার্চ সহ অন্যান্য প্রয়োজনীয় অপশন ইচ্ছেমত সিলেক্ট করে সেভ করুন ইচ্ছে করলে সেভ করার আগে প্রিভিউও দেখতে পারবেন প্রয়োজনে। সেভ করার পর আপনার তৈরী থিমটির জিপ ফোল্ডারের ডাউনলোড লিংক আসবে। এবার ডাউনলোড করে নিন।

থিম জেনারেটর

Theme-generator -- WordPress_1266418769358
এটিও ওয়ার্ডপ্রেস থিম ডিজাইনের আরো একটি সহজ অনলাইন টুল। এখানেও পাশের মেন্যু থেকে টেম্পলেট, হেডার, ফুটার,ব্যাকগ্রাউন্ড, সাইডবার ইচ্ছামত সব সিলেক্ট করে সেভ এবং জেনারেট করলে থিমের জিপ ফোল্ডারের ডাউনলোড লিংক চলে আসবে। এই থিমটি এখানে আবার পরে এডিটও করা যাবে।

টেম্পলেটআর

Web2.0 - templatr - Template Generator_1266418904560
এখানেও পছন্দমত লেআউট, সাইডবার, টেম্পলেট, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এডিট করে নিজের পছন্দমত থিম বানিয়ে তারপর ডাউনলোড করা যাবে।

পিক্সোপয়েন্ট থিম জেনারেটর

Theme generator - Just another WordPress weblog_1266442373679
এটাও সেই একই কাহিনী পাশের মেন্যু থেকে নিজের খুশীমত টেম্পলেট, হেডার, ফুটার, সাইডবার সব এডিট করে সাবমিট এবং সেভ।
বিঃ দ্রঃ "HTML, CSS আর PHP না জেনেই" এ কথাটি শুধু এই সাইটগুলোর সুবিধা বোঝানোর জন্য বলা হয়েছে এর মাধ্যমে কাউকে HTML, CSS আর PHP না জানতে বা না শিখতে উৎসাহিত করা হচ্ছে না মোটেই। বরং শটকার্ট টুল ব্যাবহার করার পাশাপাশি HTML, CSS আর PHP শেখা উচিৎ।

Facebook Twitter RSS